আনোয়ারায় ১ম তম ক্বেরাত ও ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারী) উপজেলার বটতলী নুরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করেন বটতলী নুরপাড়া সোসাইটি।
উক্ত মাহফিলে মুক্তিযোদ্ধা সোলায়মান বাদশা (মেম্বার) সভাপতিত্বে ও মাওলানা আরিফ উদ্দীন, মোঃ এরশাদুল্লাহ সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বায়তুন নুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ ফারুকী।
বিশেষ আলোচক আল্লামা রাশেদুল ইসলাম রহমতপুরী (কুমিল্লা), কাফকো জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হোসেন।
প্রধান ক্বারী ছিলেন ক্বারী সাইদুল আনোয়ার, বিশেষ ক্বারী ছিলেন ক্বারী শহীদুল্লাহ্ (ঢাকা), ক্বারী মুফিজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সিরাজুল ইসলাম সুমন, মোঃ এহছান, মোঃ নাজিম উদ্দীন, মোঃ জসীম উদ্দিন খোকন, সালাউদ্দিন, মোঃ রফিক, সেলিম, ইরফান, মন্জু প্রমুখ।
সংগীত পরিবেশনা করেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’। শেষে দেশবাসীর মঙ্গল ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করেন।








