আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রিয়া মনি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু রিয়া স্থানীয় আনোয়ারুল ইসলামের মেয়ে।
শনিবার(৯ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ২নং ওয়ার্ড ছিদ্দিকের বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে রিয়া খেলতে গিয়ে সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে অনেক খুঁজাখুঁজির পর পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহেদ মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, দুপুর সাড়ে ১২ টায় শিশুটিকে তার স্বজনরা হাসপাতালে আনেন।
কিন্তু হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

