নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. ফোরকান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ফোরকান স্থানীয় বদিউল আলমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ফোরকান খেলতে গিয়ে সকলের অজান্তে পুকুরে পড়ে যায়। পরে পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মাইমুনা তাসনিম জানান, দুপুর সাড়ে ১২ টায় শিশুটিকে তার স্বজনরা হাসপাতালে আনেন। কিন্তু  হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here