আনোয়ারায় মোঃ কাইয়ুম (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে এক গার্মেন্টস নারী কর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ওই নারীর বাবা বাদী হয়ে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন। কাইয়ুম ভোলা জেলার চরফ্যাশন থানার মজিদ নগরের নুর নবীর পুত্র।
জানা যায়, গত শনিবার (৮ ফেব্রুয়ারি) ওই নারী শ্রমিক উপজেলার কেইপিজেড গার্মেন্টস ফ্যাক্টরি কাজ শেষে বন্দর সেন্টারের একটি এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে অজ্ঞাত সিএনজি চালক মোঃ কাইয়ুম নামের গাড়িতে উঠে।
কাইয়ুম ওই নারী শ্রমিককে গন্তব্যে না নিয়ে গিয়ে উপজেলার বোয়ালিয়া গ্রামের জসীম নামের এক ভাড়া ঘরের কক্ষে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ৮ দিন যাবত ধর্ষণ করে আসছে। গত ১৬ ফেব্রুয়ারি সকালে ওই নারী শ্রমিকের কাছে থাকা এটিএম বুথ থেকে তুলা ১১ হাজার ৫ শত টাকা ও ব্যবহৃত মোবাইল কেড়ে নিয়ে তাড়িয়ে দেই।
আনোয়ারা থানার তদন্ত কর্মকর্তা দিদারুল ইসলাম সিকদার জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।








