নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় গুয়াপঞ্চকে বিনামূল্য খতনা ও কর্ণছেদন ক্যাম্প অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারার গুয়াপঞ্চক গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদের ফ্রি খতনা ও কর্ণছেদন ক্যাম্প শুক্রবার (১২ মার্চ) সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মুহাম্মদ আবদুস সত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বোয়ালখালী চরণদ্বীপ দরবার শরিফের শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানা উল্লাহ্ ফারুকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আনোয়ার হোসেন কন্ট্রাক্টর।

গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য ফরিদ আহমদ শাহ, মৌলানা ইদ্রিস হোসাইন আনসারী, এম. ওসমান শাহ, জাগির সওদাগর, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মোহাম্মদ নুরু মিয়া, মো. সোলায়মান।

গুয়াপঞ্চক গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদের সহযোগিতায় ও চরণদ্বীপ দরবার শরীরের পৃষ্টপোষকতায় ডাক্তার সৈয়দ মুহাম্মদ মেজবাহ উদ্দিন শওকতের তত্ত্বাবদানে ৫০ জন শিশুদের বিনামূল্য খতনা ও কর্ণছেদন শেষে তাদের ওষুধ, কাপড়, টুপি ও কানের দুল প্রদান করা হয়।