Site icon CPLUSBD.COM

আনোয়ারায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন, বসতঘর পুড়ে ছাই

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের জয়কালী বাজার ৫নং ওয়ার্ড সর্দার পাড়ার তুপান সর্দারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সুত্রে জানা যায়, আগুন দেখে আনোয়ারা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷ কিন্তু এর আগেই আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন তুপান সরদার, বিজয় সরদার, মৃত রবি সরদার, কৃষ্ণ সরদার ও দিপু সরদার। আনোয়ারা ফায়ার সার্ভিসের লিডার মঞ্জুরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে৷ তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।