Site icon CPLUSBD.COM

আনোয়ারায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

আনোয়ারায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

ছবি: সংগৃহীত

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় গ্রামীণ এলাকায় নজরদারী বাড়িয়ে অপরাধ দমনের লক্ষ্যে ১১টি ইউনিয়নের ৯৯ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করেন সরকারের পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চন্দন কুমার।

বুধবার(১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মাঠে আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে এসব বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, চেয়ারম্যানদের মাঝে অসীম কুমার দেব, শাহাদাত হোসেন চৌধুরী, এম. কাইয়ুম শাহ মো. ইয়াছিন হিরো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ জানান, গ্রামীণ এলাকায় যোগাযোগ বিচ্ছিন্নতার মধ্যেও কষ্ট করে দায়িত্ব পালন করেন গ্রাম পুলিশের সদস্যরা। তাই তাদের চলাচল কাজে গতি বৃদ্ধি করতে উপজেলার ৯৯ গ্রাম পুলিশকে সাইকেল পোষাক দেওয়া হয়েছে।