আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় কর্মহীন অসহায় ও হতদরিদ্র সাড়ে ৩শ পরিবারের মাঝে সামাজিক সংগঠন বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে প্রবাসী সদস্যদের সহযোগিতায় উপজেলার বখতিয়ার পাড়া ও বাহিরের এলাকায় ঘরে ঘরে গিয়ে এসব পৌঁছে দেন সংগঠনের সদস্যবৃন্দরা। এর আগে সংগঠনের অফিসে সংগঠনের সভাপতি নুরুল হক আমিরির সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বারশত ইউপি চেয়ারম্যন এম.এ কাইয়ুম শাহ৷ এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মুজিব আলী, নুর মোহাম্মদ, মোহাম্মদ শফি, মুছা সাগর, সমিতির সহ সভাপতি এয়ার মুহাম্মদ, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সাধারন সম্পাদক নুরুল আবচার প্রমুখ।
সংগঠনের সভাপতি নুরুল হক আমিরি বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া গরীব, দুস্থ, শ্রমজীবী, অসহায় ও দিনমজুর মানুষগুলোর পাশে দাঁড়াতে এ উদ্যোগ। সংগঠনের প্রবাসী সদস্যদের আর্থিক সহযোগিতায় সাড়ে ৩শ পরিবারকে খাদ্য ও ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছি। ধন্যবাদ জানাই প্রবাসী সদস্যদেরকে। বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতি যেকোন দূর্যোগে সহযোগিতা করে থাকে। তারই ধারাবাহিকতায় মহামারি করোনা মোকাবেলায় সহযোগিতায় এগিয়ে এসেছে। তাদের এই উদ্যোগকে সাদুবাদ জানাই৷








