সিপ্লাস প্রতিবেদক: আনোয়ারার সিইউএফএল ঘাটে ১৮ টাকা ভাড়া আদায় করায় ঘাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করছেন বিক্ষুব্ধ যাত্রীরা।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
বিক্ষোভকারীরা জানায়, সিইউএফএল ঘাট দিয়ে পারাপারের সময় যাত্রীদের কাছ থেকে ১৮ টাকা করে আদায় করা হলে ঘটনার প্রতিবাদে ঘাটের উপস্থিত যাত্রীরা নৌকা চলাচল বন্ধ করে। পতেঙ্গা প্রান্তে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ শুরু করলে দুই পাশে যাত্রীদের ভীড় পড়ে যায়।
পরে রাত এগারটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।








