আনোয়ারায় চেক প্রতারণা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মো. ইদ্রিস (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহষ্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইদ্রিস বৈরাগ ইউনিয়নের আমান উল্লাহ পাড়ার আবদুস সালামের পুত্র। আনোয়ারা থানার উপ-সহকারি পুলিশ পরিদর্শক তানভীর আহমদ বলেন, ইদ্রিসের বিরুদ্ধে একটি চেক প্রতারনা মামলা রয়েছে।
ঐ মামলায় সে দীর্ঘ দিন পলাতক রয়েছে। গোপন সংবাদ পেয়ে চাতরী চৌমহনী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।








