আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বরুমচড়া প্রিমিয়ার লীগ- বিপিএল শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা৷
শনিবার (২রা জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের উত্তর বরুমচড়ায় পঞ্চম তম আয়োজনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত ও অতিথি পরিচিতির মধ্য দিয়ে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ফর্চুন বরিশাল বনাম কুমিল্লা ওয়ারিয়র্স। খেলায় কুমিল্লা ওয়ারিয়র্সকে হারিয়ে জয়লাভ করেন ফর্চুন বরিশাল৷ এ উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে আয়োজক কমিটির মুহাম্মদ সালাহ উদ্দীনের সভাপতিত্বে ও মুহাম্মদ নাঈম উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বরুমচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, উদ্বোধক ছিলেন ব্যবসায়ী মুহাম্মদ আলী হোসেন আরিফ, বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, এয়াকুব মাস্তান মামা, মোঃ ইয়াসিন সিকদার, এডভোকেট মোঃ নাছির, মোঃ আলমগীর ও মোঃ হোসেন সহ প্রমুখ।
শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন অতিথিরা।








