নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মারামারি, আহত ৮ : থানায় অভিযোগ

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মারামারিতে প্রতিপক্ষের হামলায় ৮জন আহত হয়েছে।

গত বুধবার (৩০ ডিসেম্বর) উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে৷

আহতরা হলেন, মোঃ সিরাজ, রোজি আক্তার, সুমি আক্তার, মোঃ সাইয়ুম, আব্বাস, জালাল, টিপু ও শাকিল।

তার মধ্যে মোঃ সাইয়ুম চমেক হাসপাতালে ভর্তি রয়েছে।

স্থানীয়রা জানায়, দীর্ঘ কয়েক বছর ধরে সিরাজ ও বদরুজ্জামানের মধ্যে জায়গা বিরোধ চলে আসছিল। বাপদাদার আমল থেকে সিরাজের পরিবাররা বসত ভিটার পার্শ্বে নাল জমিতে চাষাবাদ করে আসছে। কিন্তু হঠাৎ তাদের জায়গায় স্থানীয় বদরুজ্জামানের জায়গা আছে দাবী করে চাষাবাদ সহ বিভিন্ন কাজের বিরোধ করে আসে।

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে অভিযোগ দেওয়া হয়েছে।

কিন্তু কোন সালিশি বৈঠকে বসেননি বদরুজ্জামান। যার কারণে কয়েকবছর হলেও এ বিরোধের সমাধান মিলেনি।

সর্বশেষ গত বুধবারে ওই জায়গায় সিরাজ গং চারা রোপণ করতে গেলে বদরুজ্জামান গং বাঁধা দেই।

একপর্যায়ে সিরাজের পরিবারের ওপর ধারালো কিরিচ, লোহার রট ও লাঠিসোটা নিয়ে হামলা করে এবং ঘরবাড়িতে ইট নিক্ষেপ করে।

আহত মোঃ সিরাজ বলেন, দলিল-কাগজে জায়গা দখলে আমাদের, কিন্তু জোরপূর্বক জায়গা দখল নিতে চেষ্টা চালাচ্ছে বদরুজ্জামান। জমিতে চাষাবাদ সহ কোনো কাজ করতে গেলে আমাদের ওপর হামলা চালায় তারা৷

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু কোনো সালিশি বৈঠকে আসেনি তারা। ভূমিমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের কাছে এটার সুষ্ঠু বিচারের দাবী জানাই।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, এ বিষয়ে থানায় অভিযোগ রয়েছে। তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।