নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় জমি নিয়ে বিরোধ, স্কুল ছাত্র খুন

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় জমি নিয়ে বিরোধের জেরে একই এলাকার দু’সম্পর্কের চাচাতো ভাইদের হাতে খুন হয়েছেন মাসুদুল আলম সিকদার (১৬) নামে এক স্কুল ছাত্র।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের হুদ্বীপপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাসুদুল আলম একই গ্রামের নুরুল আনোয়ারের ছেলে ও দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার দশম শ্রেণীর ছাত্র।

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম হেলাল জানান, নুরুল হকের ভাই বদুরুল হকের কাছ থেকে একটি জমি ক্রয় করেন নুরুল আনোয়ার। তারা সম্পর্কে দুইজনেই চাচাতো ভাই। এ জমিটি কোন মতে দখল বা ব্যবহারে যেতে পারেন না নুরুল হকের কারণে। ঐ জমিতে সকালে নুরুল আনোয়ারের প্রতিবদ্ধি ছেলে মাসুদুল আলম সিকদার ঔই জমিতে গোবর ফেলতে গেলে নুরুল হকের পরিবারের সদস্যদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুরুল হকের ছেলে মোহাম্মদ হারুন (৪২), মোহাম্মদ ওসমান (৩২), মোহাম্মদ এমরান (৩০) তাকে কোদাল দিলে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলে সে মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মুছা বলেন, একটি জমি নুরুল আনোয়ার ও নুরুল হকের পরিবারের জন্য দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে বেশ কয়েকবার সালিশী বৈঠকও হয়েছিলো।

বুধবার সকালে নুরুল আনোয়ারের ছেলে গোবর ফেলতে আসলে নুরুল হকের ছেলেদের সাথে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে কাঠ আঘাত করলে ঘটনাস্থলে সে মারা যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে যায়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, জমি বিরোধের খুনের ঘটনায় নুরুল হক (৬০) নামে একজনকে আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠনো হয়েছে। ঘটনার জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।