Site icon CPLUSBD.COM

আনোয়ারায় জমি নিয়ে বিরোধ সালিশী বৈঠক শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলা, আহত ২

দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে দু’পক্ষের মধ্যে চলছিলো বিরোধ। আনোয়ারা থানায় সালিশী বৈঠক শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ বটতলী গ্রামের মৃত আবু ছৈয়দেরর পুত্র মোহাম্মদ ফারুক (৩২) ও মোহাম্মদ মোরশেদের লোকজন অতর্কিতভাবে হামলা করে একই এলাকার হাসমত আলী (২৮), ও মোহাম্মদ আমির (২১) কে। এতে গুরুত্ব ভাবে আহত হন তারা।

এমনটি ঘটেছে গত রোববার (২৩ ফেব্রুয়ারী) রাত আনুমানিক সাড়ে দশটায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাট এয়াকুবিয়া মাদ্রাসা এলাকায়। এঘটনায় হাশমত আলী বাদী হয়ে ৬জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো তাদের।

স্থানীয় মান্যগন্য ব্যক্তিরা করেছেন একাধিক সালিশী বৈঠকও। বৈঠক শেষে রাতে বাড়ি ফেলার পথে লোকজন নিয়ে হামলা করেন তারা। এসময়ে তাদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুঁটে আসলে দ্রুত পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।

এ ঘটনায় থানায় দু’পক্ষের পল্টাপাল্টি অভিযোগও হয়েছে।

অভিযোগকারী হাশমত আলী বলেন, আমাদের মধ্যে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এ নিয়ে আনোয়ারা থানা দু’পক্ষের সালিশী বৈঠক হয়েছিলো। বৈঠক শেষে বাড়ি ফেরার সময় ধারালো ছোরা, লোহার রড ও লাঠিসোটা দিয়ে এলোপাতারী পিটিয়ে জখম করে আমাদের।

এবিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, মারামারির ঘটনায় দু’পক্ষই থানায় অভিযোগ করেছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।