নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় জুঁইদন্ডী ইউপি নির্বাচনে উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার

আনোয়ারায় জুঁইদন্ডী ইউপি নির্বাচনে উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার ১১ নং জুঁইদন্ডী ইউনিয়নের নির্বাচনে উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

২০১৬ সালে স্থগিত হওয়া নির্বাচন পুনরায় অনুষ্ঠিত করার আদেশ দিয়েছে উচ্চ আদালত।

বৃহষ্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি জে বি এম হাসান ও রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চে শুনানি শেষে এই আদেশ দেন।

ফলে এ ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হওয়াতে আর কোনো বাধা রইলনা।

হাইকোর্টের আদেশের পর এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

চেয়ারম্যান প্রার্থীরাও মাঠে নামার মানসিক প্রস্তুতি গ্রহণ করছেন।

উপজেলা আওয়ামীলীগ নেতা ও জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইদ্রিছ মাস্টার বলেন, ২০১৬ সালে ইউপি নির্বাচনের আগ মুহুর্তে বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোরশেদুল রহমান খোকা উচ্চ আদালতে রিট আবেদন করে নির্বাচন স্থগিত করে দেয়। আমি উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করলে দীর্ঘ ৫ বছর পর উচ্চ আদালত নির্বাচন অনুষ্টিত করার পক্ষে চূড়ান্ত রায় দেন। আগামী এক বা দুই মাসের মধ্যে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here