আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী মুমিনুল হক (২৮) নামের এক যুবক নিহত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার শোলকাটা রাস্তারমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক বৈরাগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঘোরালার বাড়ির মোহাম্মদ সৈয়দের ছেলে।
জানা যায়, বিকেলে শোলকাটা রাস্তার মাথা এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় একটি মোটরসাইকেল ধাক্কা লেগে ট্রাকের নিচে পড়ে গেলে চালক আহত হয়।
ঘটনা স্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যায়।

