নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় ডিজিটাল ভূমি জরিপ কাজের শুভ উদ্বোধন

আনোয়ারা প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রীর ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের দূরদর্শী উদ্যোগের ফসল হিসাবে ভূমি মন্ত্রণালয় মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় অপ্রতুল ভূমি সম্পদের যথাযথ ব্যবহার করে দেশের ভূমি সম্পদ সংরক্ষণে ভূমিকা রাখতে ‘মৌজা ও প্লট-ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প’-এর কাজ দ্রুত শুরু করা হচ্ছে। জনগণের জায়গা নিয়ে মারামারি হানাহানি থেকে বাঁচতে ভূমি জরিপ রেকর্ড কাজ অতীব গুরুত্বপূর্ণ। একজনের জায়গায় অন্য কেউ দখল নেওয়ার সুযোগ নেই। এই জন্য সরকারি ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতা করে তাদের কাজকে এগিয়ে আশার সুযোগ করে দেওয়ার আহবান জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদ এমপি।

শনিবার (২রা জানুয়ারি) সকালে আনোয়ারা উপজেলায় ২নং বারশত ও ৩নং রায়পুর ইউনিয়ন ভিত্তিক ডিজিটাল ভূমি জরিপ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ভূমিমন্ত্রী এসব বলেন৷

এসময় উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক এটিএম নাসির, অনলাইন ম্যানেজমেন্ট এন্ড সার্ভে সফটওয়্যার এর উদ্বোধক মোঃ মুমিনুর রশীদ, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ, আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হাসান চৌধুরী,আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার,ভূমি মন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম,এ্যাডভোকেট ইমরান হোসেন,জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মালেক,২নং বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ,৩নং রায়পুর ইউপি চেয়ারম্যান জানে আলম সহ বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।