নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় দক্ষিণ জেলা ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় ইফতার সামগ্রী বিতরণ করেছে দক্ষিণ জেলা ছাত্রলীগ। শনিবার (২৫ এপ্রিল) বিকালে উপজেলার বন্দর কাফকো সেন্টার এলাকায় দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের এ সামগ্রী বিতরণ করেন। উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আনোয়ার হোসেন কন্ট্রাকটারের সহায়তায় ৩ শত অসহায় কর্মহীন পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ শেষে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের জানান, আমরা করোনা পরিস্থিতি মোকাবেলায় ছাত্রলীগের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছি। আমাদের ডাকে সাড়া দিয়ে পাশে দাড়িয়েছে আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আনোয়ার হোসেন । তার সহযোগিতায় আনোয়ারায় ৩ শত পরিবারকে সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। দক্ষিণ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ত্রান বিতরণ অব্যাহত রয়েছে। আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আনোয়ার হোসেন জানান, ভূমিন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্দেশনায় গত ২ এপ্রিল থেকে আমার ব্যক্তিগত সহায়তায় উপজেলার বৈরাগ ইউনিয়নের প্রতিটি ওর্য়াডসহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় ১৫ শত পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। আমার এই সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন, অানোয়ারা উপজেলা যুবলীগের সাবেক সহ সম্পাদক মোঃ ছবুর, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি কলিম উদ্দীন চৌধুরী, উপ প্রচার সম্পাদক শাহাদাত হোসেন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপ সম্পাদক এমরানুল হক ইমরান, রাসেল উদ্দীন বিজয়, ক্রীড়া বিষয়ক উপ সম্পাদক মহাছেন অালম তূর্য, সহ সম্পাদক সৈয়দ ইমতিয়াজ উদ্দীন ও আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা এরফান অালী সহ দক্ষিণ জেলা ও উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।