বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে আনোয়ারায় জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও ঝিওরী গ্রামের বিভিন্ন স্থানে এ স্প্রে ছিটান ছাত্রলীগ নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপ সম্পাদক মোঃ এমরানুল হক ইমরান। আরও উপস্থিত ছিলেন ছোটন, উসমান, ফাহিম সহ এলাকাবাসী।

