আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা বরুমচড়া ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে করোনার কারণে কর্মহীন ও অসহায় পরিরের মাঝে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনসারের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হিন্দু পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। এর আগে বরুমচড়া ৯টি ওয়ার্ডে সর্বমোট ৪শ পরিবারকে এসব বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেন, শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজের ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, বরুমচড়া যুবদল নেতা ফারুক, বরুমচড়া ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু সমা, গিয়াস উদ্দিন, মোস্তফিজুর রহমান, বিকাশ ও কান্তি শীল প্রমুখ।
দক্ষিণ জেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেন জানান, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনসারের পক্ষে বরুমচড়া ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৪শ পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও বিতরণ করা হবে। আনসার ভাই বরুমচড়াবাসীর পাশে আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে। দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির চৌধুরী আনসার জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।








