আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় দরসুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার পাগড়ী প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে গুয়াপঞ্চক গ্রামে মাদ্রাসা ভবনে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সদ্য কুরআন হিফজ সমাপ্তকারী ছয়জন ছাত্রীকে হিজাব ও সাতজন ছাত্রকে পাগড়ী প্রদান করা হয়।
এছাড়া নতুন আরো পনেরজন শিক্ষার্থীকে হিফজ সবক প্রদান করেন। প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা আরিফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৈরাগ ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান, বিশেষ অতিথি ছিলেন মো.রফিক সওদাগর,হাফেজ আব্দুল মান্নান, হাফেজ আব্দুল হাফেজ, হাফেজ মো.ইব্রাহিম, জাকের হোসেন লেদুু, মাওলানা আব্দুল আলীম, সাইফুদ্দিন আনোয়ার প্রমুখ।
বক্তারা বলেন, দরসুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসা এ অঞ্চলে ধর্মীয় শিক্ষার যে কার্যক্রম করছে তা প্রশংসনীয়। এখানে কোমলমতি শিক্ষার্থীরা কুরআনী হাফেজ হয়ে সমাজ ও পরিবারে ধর্মীয় আলো ছড়িয়ে দিচ্ছেন। ধর্মীয় শিক্ষার এই ধারা অব্যাহত থাকলে এই মাদ্রাসা একদিন দেশসেরা প্রতিষ্ঠানে পরিণত হবে।








