নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় দুই কোচিং সেন্টারকে জরিমানা

করোনাভাইরাস প্রতিরোধে ইতোমধ্যে দেশের সকল স্কুল, কলেজ ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।

অথচ তা অমান্য করে আনোয়ারায় কিছু কোচিং সেন্টারে চলছিল শিক্ষা কার্যক্রম। সেসব কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

এ সময় সরকারি নির্দেশ অমান্য করায় জয়কালি বাজারে এনসিসি ও আরেকটি কোচিং সেন্টারকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টায় আনোয়ারা উপজেলার সামনে ও জয়কালী বাজারে অভিযান চালিয়ে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের নেতৃত্বে অভিযানে উপজেলা শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখার কারণে ২টি কোচিং সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ দেয়া হয়।

এছাড়াও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোচিং খোলা হবে না মর্মে নির্দেশ দেয়া হয়। যেসব কোচিং সেন্টার নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।