Site icon CPLUSBD.COM

আনোয়ারায় দেড় হাজার পিচ ইয়াবাসহ আটক ৩

আনোয়ারায় দেড় হাজার পিচ ইয়াবাসহ তিন জনকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্জক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, হাজী সোনা আলী (৬৩) টেকনাফ হোয়াইক্যং মৃত হাজী আবুল হোসেনের পুত্র, মোঃ রুবেল (২৭) আনোয়ারা বারশত ইউনিয়ন বোয়ালীয়া বড় বাড়ীর বদরুজ্জামানের পুত্র ও মোঃ ইয়ার খাঁন (৪৫) উত্তর গুয়াপঞ্জক খাঁন বাড়ীর মৃত আশরাফ আলী খানের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার উপ-পুলিশ পরিদর্শক রেজাউল করিম মামুন জানান, গোপন সংবাদ পেয়ে বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্জক এলাকায় অভিযান চালিয়ে ইয়ার খাঁনের বসত ঘরে ইয়াবা বিক্রির জন্য মজুদ করার সময় তিনজনকে আটক করা হয়৷ এসময় ১নং আসামী হাজী সোনা আলীর কাছ থেকে দেড় হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার অনুমান বাজারমূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ জানান, আটককৃত ১নং আসামী টেকনাফ থেকে পেটের ভিতর করে উল্লেখিত আটককৃত ২জন আসামীর কাছে ইয়াবা বিক্রির উদ্দেশ্য নিয়ে আসেন৷ তিনি ইতিপূর্বেও একই কায়দায় একাধিকবার ইয়াবার চালান নিয়ে এসেছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।