আনোয়ারায় শাহ মোহছেন আউলিয়া তৈয়্যবিয়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার ৩৯ তম সালানা জলসা ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি মুহাম্মদ নঈম উদ্দীন আলকাদেরী (রহ.) ২৭ তম বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।
ওরশ শরীফে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার থেকে লাখো ভক্তবৃন্দ মাজার জেয়ারত করতে আসেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) যোহর থেকে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর মাদ্রাসা প্রাঙ্গণে মিলাদ মাহফিলে প্রধান মেহমান ছিলেন অলীকুল সম্রাট গাউছে মুখতার হযরতুল আল্লামা শাহ আবদুল মালেক মহিউদ্দিন আল কুতুবী (রঃ) এর শাহাজাদা শাহ আবদুল করিম আল কুতুবী (মাঃ জিঃ আঃ)৷
উদ্বোধক আল মীযাব হজ্ব কাফেলা ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মুহাম্মদ সৈয়দুল আলম আল কাদেরী।
প্রধান বক্তা ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রধান ফকিহ আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ, আনোয়ারা চুন্নাপাড়া মুনিরুল ইসলাম ফাযিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মহিউদ্দিন হাশেমী। বিশেষ ওয়ায়েজ ফটিকছড়ি ধর্মপুর শাহ চাঁন আউলিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আল্লামা গাজী মুহাম্মদ মুঈনুদ্দীন রেজভী সহ প্রমুখ।
শেষে কিয়াম, জিকির এবং দেশবাসীর মঙ্গল ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করেন।

