নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় নতুন পর্যটন কেন্দ্র ‘মেন্না গার্ডেনে’ বৃক্ষরোপণ কর্মসূচি

আনোয়ারায় নতুন পর্যটন কেন্দ্র ‘মেন্না গার্ডেনে’ বৃক্ষরোপণ কর্মসূচি

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় প্রকৃতির কোলে গড়ে তোলা অন্যান্য সুন্দর পর্যটন কেন্দ্র ‘মেন্না গার্ডেনে’ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বটতলী মেন্না গার্ডেনে বৃক্ষরোপণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আকতার।

এসময় উপস্থিত ছিলেন, মেন্না গার্ডেনের পরিচালক মঈন উদ্দিন আহমেদ চৌধুরী মেন্না, জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, এডভোকেট সালাউদ্দিন আহমেদ চৌধুরী লিপু সহ প্রমুখ।

আনোয়ারা উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া রহঃ মাজারের দক্ষিণে প্রাকৃতিক সৌন্দর্যে গড়ে তোলা হয়েছে মেন্না গার্ডেনটি৷ এখানে রোপণ করা হয়েছে বিভিন্ন রকমের ফুলের গাছ সহ বিভিন্ন গাছ৷

চারদিকে নানান রঙের ফুল ফুটে আর সবুজের সমারোহে রাঙিয়ে উঠেছে গার্ডেনটি। আরও চোখ ধাঁধানো সৌন্দর্যে সাজানো হবে এবং এখানে করা হবে সুইমিং পুল, লেকের উপর ব্রিজ, ঝর্না ও রাখা হবে বিভিন্ন জাতের পশু-পাখি।

মেন্না গার্ডেনের পরিচালক মঈন উদ্দিন আহমেদ চৌধুরী মেন্না বলেন, শখের বসে প্রাকৃতিক সৌন্দর্যে গড়ে তোলা হয়েছে গার্ডেনটি। গার্ডেনটির প্রায় কাজ শেষ। এবছরে শেষের দিকে উদ্বোধন করা হবে এটি। এর আগে এখানে পর্যটন আসতে শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here