আনোয়ারা প্রতিনিধি: যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য, আখেরী মোনাজাতের মাধ্যমে হযরত আবু বকর ছিদ্দীক (রাঃ) এর বংশধর হযরত শাহ সুফি আলী রজা প্রকাশ কানু শাহ (রহঃ) এর বুজুর্গ পিতা ১৭ শতকের ইসলাম প্রচার প্রসারের অগ্রপথিক নবাব খাজা শেখ সাচী মুহাম্মদ নক্সবন্দী (রঃ)-র ২৪০ তম ওরশ শরীফ সম্পন্ন হয়েছে৷
বুধবার (১৩ই জানুয়ারি) আনোয়ারা উপজেলার ওষখাইন দরবার শরীফের গাউছিয়া রহমানিয়া মওলা মঞ্জিলে খতমে কোরআন, জিকির আশকার, ছেমা মাহফিল, মিলাদ, দোয়া ও তবররুক বিতরণ সহ বিভিন্ন কর্মসুচির মাধ্যমে মহাসমারোহ অনুষ্ঠিত হয়।
ভক্ত, মুরিদান, আশেকান ও দেশ বরেণ্য উলামা কেরামগণের পদচারণায় মুখরিত হয়ে উঠে দরবার প্রাঙ্গণে। ফজরের নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সাফল্য কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরশ শরীফের কর্মসূচি শেষ করা হয়।
ওরশে সভাপতিত্ব ও আখেরি মোনাজাত করেন গোলামে আহলে বাইতে রাসূল (দঃ) পীরজাদা মীর মুহাম্মদ মঈনুদ্দিন নূরী সিদ্দিকী আল কুরাইশী।








