নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় নিম্ন ও মধ্য আয়ের মানুষের ঘরে ঘরে ইফতার সামগ্রী বিতরণ

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা বরুমচড়া ইউনিয়নে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া গরীব, দুস্থ, অসহায়, নিম্ন ও মধ্য আয়ের পরিবারের মাঝে আল্লামা আবদুচ ছমদ (রহঃ) ফাউন্ডেশনের উদ্যোগে রমজানের খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ মে) সকালে উপজেলার বরুমচড়া ২নং ওয়ার্ডের ছমদিয়া এলাকায় আল্লামা আবদুচ ছমদ (রহঃ) ফাউন্ডেশনের সদস্যদের ব্যক্তিগত অনুদানে স্থানীয় শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের ঘরে ঘরে গিয়ে ১ লাখ ৫০ হাজার টাকার খাদ্য ও ইফতার সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সদস্যবৃন্দরা।