নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলা চাতরী চৌমুহনী বাজার থেকে প্রায় ৩০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।

রবিবার (৫ জুলাই) এ অভিযান চালিয়ে এসব পিরানহা মাছ জব্দ করেন। তবে মাছ বিক্রেতাকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ রাশেদুল হক।

তিনি বলেন, বাজারে সামুদ্রিক রুপচাঁদা মাছ বলে নিষিদ্ধ পিরানহা বিক্রি করছিলেন এক মাছ বিক্রেতা। এমন খবরে অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ করা হয়৷ মাছগুলো মাটিচাপা দিয়ে নষ্ট করা হয়।

এছাড়া এধরণের নিষিদ্ধ মাছ বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। আরও বলেন, এ মাছগুলো কে বা কারা এনেছে তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে অভিযান পরিচালনা করতে দেখে তারা মাছ গুলো রেখে পালিয়ে গেছে।

এ সময়ে উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রিয়াংকা চাকমা, মৎস্য কর্মকর্তা এফ.এ জাহেদ আহমেদ ও অফিস সহকারী মো. এনামুল হক উপস্থিত ছিলেন।