আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় হাজেরা ও খুর জাহান নামের ২টি রাইস মিলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত৷
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার বটতলী বাজার এলাকার রাইস মিলে পণ্যে পাটের মোড়ক (বস্তা) ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ চৌধুরী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ চৌধুরী সিপ্লাসকে বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী পাটজাত মোড়কের ব্যবহার না করার কারণে দুইটি অটো রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








