আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পারকি তাহফীজুল কুরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার শিক্ষা কার্যক্রম শুরু উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পারকি বাজার এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আল্লামা মুহাম্মদ আব্দুর রহিম আনোয়ারী, মাওলানা মোঃ মুজিবুর রহমান, মোহাম্মদ সোহেল শাহ্, মাওলানা মোহাম্মদ নেজাম উদ্দীন আলকাদেরী ও মাওলানা মোহাম্মদ ফারুক সহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত, নাত ও গজল পরিবেশন করে। পরিচালক হাফেজ মোঃ সাইফুল ইসলাম বলেন, পারকি এলাকায় শিশু কিশোরদের মাঝে পবিত্র কুরআন, ইসলামি শিক্ষা পৌঁছে দিতে ও দ্বীনের খেদমতের জন্য এ মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে। সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করি।
শেষে দেশ জাতি মুসলিম উম্মার শান্তি ও মাদ্রাসার সফলতা কামনায় মোনাজাত করা হয়।

