নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি :  আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে আমিনুর হক (৫৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার (০৬ ডিসেম্বর) ভোররাত আনুমানিক তিনটার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পারকি এলাকার মৌলনার আবদুল লতিফের বাড়ি এ ঘটনা গ্রামে।

একই এলাকার মৃত মৌলানা আবদুল লতিফের পুত্র আমিনুর হক রাত আনুমানিক তিনটার দিকে বাড়ির পাশে পুকুরে গেলে সেখানে পড়ে যান। সকালে পরিবারের সদস্যরা তাকে পানিতে ভাসতে দেখেন পরিবারের সদস্যরা।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। এমনটি জানান স্থানীয় মোহাম্মদ মোজ্জাফর আহমেদ।

স্থানীয় বারশত ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্ বলেন, প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে ঘুম থেকে উঠছিলো বলে জানিয়েছে তার পরিবারের স্বজনরা। তাদের ধারণা তিনি পানির জন্য পুকুরে গিয়ে সেখানে পড়ে গেছেন।