নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় পুলিশের অভিযানে নারী শিশু নির্যাতন, ছিনতাই ও ইয়াবা মামলার আসামী গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে নারী-শিশু নির্যাতন, ছিনতাই মামলার আসামী ও ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২২ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাই মামলার আসামী জয়কালী বাজার থেকে ডুমুরিয়া রূদুরা এলাকার দিদারুল ইসলামের পুত্র মো. মোস্তাকিম ইসলাম (২০), নারী-শিশু নির্যাতন মামলার আসামী পূর্ব জুঁইদন্ডী এলাকার মৃত খায়ের আহাম্মদের পুত্র মোহাম্মদ জহির উদ্দিন (২৮) ও বারখাইনের সৈয়দ কুচাইয়া আবুল কাসেমের পুত্র মোজাম্মেল হোসেন (২৫) কে চাতরী চৌমুহনী পাঁচসিকদার বাড়ির পুল এলাকা থেকে ৫শত পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।