আনোয়ারা প্রতিনিধি : বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আনোয়ারা উপজেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১০জুলাই) সকালে উপজেলার সদরে লোকনাথ ধাম ও রামকৃষ্ণ আশ্রমের মাঠে বনজ ও ফলজ চারা গাছ রোপণের মধ্যদিয়ে জাতীয় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান বাবু অসীম কুমার দেব, আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুগ্রীব মজুমদার দোলন, সাধারণ সম্পাদক নিউটন সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু কল্লোল সেন, বাবু হরিপদ চৌধুরী বাবুল, আনোয়ারা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাগর মিত্র, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু উৎফল সেনগুপ্ত, পূজা পরিষদের রুবেল কান্তি ঘোষ, পীষুশ দত্ত, রিটন নাথ বাবু, অচ্যুত শীল রনি,শাপলু দত্ত, পলাশ দত্ত, দীপু দত্ত, সুব্রত দত্ত সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের পূজা কমিটির নেতৃবৃন্দ।

