আনোয়ারায় পৃথক পৃথক অভিযানে ১২ শত পিচ ইয়াবা সহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) রাত ১২ টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের উত্তর হাঁঝিগাও গ্রামের কর্ণফুলী কটন মেইলের থেকে ৫শত পিচ সহ মোঃ মারুফ (১৯), রাত ১ টা ৪৫ মিনিটে বটতলী ইউনিয়নের জয়নগর পাড়ার জয়নাল কলোনির ৩নং ফ্ল্যাট থেকে ৫ শত পিচ ও ৫২ হাজার ২শত ৮০ টাকা সহ মোঃ পারভেজ (২৪) ও রাত ১ টার দিকে বরুমচড়া ইউনিয়নের শঙ্খ নদীর ভরাচর বেড়িবাঁধ থেকে ২শত পিচ নিয়ে আলাউদ্দিন প্রঃ ইকবাল (৩২) ও ওয়াহিদুল ইসলাম (২০) কে আটক করেন।
আটককৃত- মারুফ বরুমচড়া ভরাচর গ্রামের মিয়া হোসেনের পুত্র, পারভেজ খুরুস্কুল ৭নং ওয়ার্ডের আলী হোসেনের পুত্র, ইকবাল চন্দনাইশ বারমা ইউনিয়নের মেঘাতা গ্রামের ইয়ার মোহাম্মদের পুত্র ও ওয়াহিদ বরুমচড়া ৬নং ওয়ার্ডের ইয়ার মোহাম্মদের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার উপ-পুলিশ পরিদর্শক রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় পুলিশ ফোর্সের পৃথক পৃথক অভিযান চালিয়ে ১২ শত পিচ ইয়াবা নিয়ে ৪ জনকে আটক করা হয়।
যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা। সাথে ইয়াবা বিক্রয়কৃত নগদ ৫২ হাজার ২শত ৮০ টাকা উদ্ধার করা হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

