Site icon CPLUSBD.COM

আনোয়ারায় পৃথক অভিযানে চোলাই মদসহ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

আনোয়ারায় পৃথক অভিযানে চোলাই মদসহ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় পৃথক অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ মোঃ ফোরকান নামের এক মাদক ব্যবসায়ী ও মোঃ সেলিম নামের অপর মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের পশ্চিম শোলকাটা গ্রাম থেকে স্থানীয় রবি হোসেনের পুত্র ফোরকানকে এবং বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের মৃত মো. ইউছুফের পুত্র সেলিমকে গ্রেফতার করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, পুলিশের বিশেষ অভিযানে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী ও এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।