Site icon CPLUSBD.COM

আনোয়ারায় প্রধানমন্ত্রীর জন্মদিনে টিকা নিয়েই পেয়েছেন ফুল আর মিষ্টি

আনোয়ারা প্রতিনিধি : বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে করোনার বিশেষ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সারাদেশের মতো আনোয়ারায়ও। তবে ব্যতিক্রমী আয়োজনে কর্মসূচি পালন করে উপজেলার বারশত ইউনিয়নে।
এখানে গিয়ে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে গ্রামের নারীপুরুষ লাইনে দাঁড়িয়ে নিচ্ছেন করোনার টিকা। আর টিকা নিয়ে যাওয়ার সময় টিকা গ্রহীতাদের হাতে গোলাপ ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ইউনিয়নের বখতিয়ারপাড়া হযরত চারপীর আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে দুপুরে জন্মদিনের কেক কাটার পর খাবারের আয়োজনও করেন।
বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, আমাদের প্রধানমন্ত্রীর জন্মদিনে আমার রাজনৈতিক অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী মহোদয়ের নির্দেশে এমন ব্যতিক্রমী আয়োজন করেছি৷
তাছাড়া আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নে ১৬ হাজার ৫শত নারীপুরুষকে একযোগে টিকা প্রদান করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স৷