আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা বরুমচড়ায় বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বরুমচড়া ইউনিয়ন পরিষদে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, ইউপি সদস্য দিদারুল ইসলাম, হাবিবুর রহমান, জান্নাতুল ফেরদৌস কলি, রুমা আক্তার, ছাত্রলীগ নেতা আবদুল গফুর, মোঃ মিজান ও নাঈম উদ্দীন সহ প্রমুখ।
শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

