Site icon CPLUSBD.COM

আনোয়ারায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা থেকে ১৩শত পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। সোমবার (৩১ আগষ্ট) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের নুরে মদিনা হোটেলের ২য় তলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা শিকলবাহা এলাকার মৃত নুর আহাম্মদের পুত্র মোঃ দিদার (৩৫) ও মোঃ ইউসুফের পুত্র মোঃ আবুল কালাম (২৪)৷

আনোয়ারা থানার পুলিশ উপ-পরিদর্শক আবুল ফারেজ জুয়েল বলেন, চাতরী চৌমুহনী বাজারে নুরে মদিনা হোটেলের ২য় তলায় দুজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১৩শত পিস ইয়াবা নিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। ইয়াবার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৯০ হাজার টাকা।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে আদলতে প্রেরণ করা হয়েছে।