নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিট

 আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও ঝিওরী স্পোটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় হাজীগাঁও ঝিওরী ওয়ান্ডার্স ক্লাবকে ১-০ গোলে হারিয়ে হাজীগাঁও ঝিওরী ব্রাদার্স ইউনিট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকালে হাজীগাঁও ঝিওরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

খেলা পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ বাবুলের সভাপতিত্বে ও মোহাম্মদ তারেকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা আহমদ নুর, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাহমিদা আকতার নাছরিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা দেলোয়ার হোসেন, জামাল উদ্দীন, যুবলীগ নেতা হাসান আলী, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ শাহেদ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক উপ সম্পাদক মোহাম্মদ পারভেজ, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মো. আবদুল্লাহ আল নোমান। এছাড়াও খেলা পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ জিহাদ, মোহাম্মদ সোহেল প্রমুখ।

খেলা শেষে প্রধান অতিথি জাহাঙ্গীর আলম চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন।

এসময় তিনি বলেন, খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে তৈরী করে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব। খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর,যুব সমাজ ও ছাত্র সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। আগামীতে এই মাঠে আনোয়ারার প্রাণপ্রিয় নেতা মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু এমপি মহোদয়ের নামে একটি টুর্ণামেন্টের আয়োজনের কথাও বলেন।