আনোয়ারায় কোমলমতি শিক্ষার্থীদের বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে জানার জন্য বাংলাদেশ সরকার আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক সাক্ষাৎকার অনুষ্ঠান রবিবার(২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আনোয়ারা বন্দর বধ্যভূমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ কাজী আব্দুল হান্নানের সভাপতিত্বে ও অধ্যাপক মো. আরিফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠনে শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মো. জামাল উদ্দিন ও মো. নুরুল ইসলাম।
শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভিন্ন রকম প্রশ্ন করেন মুক্তিযুদ্ধাদের। মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন সময়ের অনেক স্মৃতি শিক্ষার্থীদের সাথে ভাগ করেন।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পরিচালনা পরিষদের সদস্য এমএ কাইয়ুম শাহ।
মুক্তিযোদ্ধারা কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ, বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ—এই শব্দ তিনটি মূলত সমার্থক। এই তিনটির যেকোনো একটিকে আলাদা করার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধের আদর্শে নিজেদের বলীয়ান করে দেশকে এগিয়ে নিতে এবং বঙ্গবন্ধুর আদর্শ ও চরিত্র আমাদের কাজকর্মে ও জীবনে প্রতিফলিত করতে হবে।

