নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক অনুষ্ঠান

আনোয়ারায় কোমলমতি শিক্ষার্থীদের বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে জানার জন্য বাংলাদেশ সরকার আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক সাক্ষাৎকার অনুষ্ঠান বৃহষ্পতিবার সকাল ১০ টায় বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষার্থীদের সাথে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে সাক্ষাৎকার দেন বীর মুক্তিযোদ্ধা এসএম নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, বীর মুক্তিযুদ্ধা বশির আহমদ। শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভিন্ন রকম প্রশ্ন করেন মুক্তিযুদ্ধাদের। তাঁরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে করা প্রশ্নের উত্তর দেন এবং মুক্তিযুদ্ধকালীন সময়ের অনেক স্মৃতি তাদের সাথে ভাগ করেন। মুক্তিযুদ্ধারা কোমলমতি শিক্ষার্থীদের আহ্বান জানান বাংলাদেশ, বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ—এই শব্দ তিনটি মূলত সমার্থক। এই তিনটির যেকোনো একটিকে আলাদা করে বিশ্লেষণ করার কোনো সুযোগ নেই। সেই আদর্শে নিজেদের বলীয়ান করে দেশকে এগিয়ে নিতে এবং বঙ্গবন্ধুর আদর্শ ও চরিত্র আমাদের কাজকর্মে ও জীবনে প্রতিফলিত করতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জামান, এস.জে নিজাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রউফ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আ.ম.ম. নাজমুল উলা, পরিচালনা পরিষদের সদস্য আবু মুছা চৌধুরী, মামুনুর রশিদ, মাহাবুবুল আলম চৌধুরী খোকন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা।