আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় বসতভিটা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের মারামারিতে আব্দুর রাজ্জাক (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সন্ধায় উপজেলার বটতলী ইউনিয়নের মাজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ঐ এলাকার মৃত কালা মিয়ার পুত্র।
এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বটতলী মাজার পাড়া এলাকার আবদুর রাজ্জাক ও আবদুন্নুর ও তার বোন মরিয়ম বেগমের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বসতভিটার সীমা নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার আবদুর রাজ্জাক ঘর থেকে বের হলে আবু ছৈয়দ ও মরিয়ম বেগম পিছনে থেকে অতর্কিত হামলা চালায়। এসময় চিৎকারে রাজ্জাকের পরিবার ঘর থেকে বের হলে তাদেরকেও মারধর করেন। ঘটনাস্থল থেকে আবদুর রাজ্জাক ও তার পরিবারের ২ সদস্যকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পথে আবদুর রাজ্জাক মারা যায়। নিহতের পরিবারের অভিযোগ বসতভিটা নিয়ে বিরোধের জেরে রাস্তার ধারে একটা গর্ত কুড়লে এ ঘটনা ঘটে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বসতভিটা নিয়ে বিরোধে এলাকায় মারামারি হলে প্রথমে আনোয়ারা উপজেলা মেডিকেল ও পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে একজন মারা যায়।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবু ছৈয়দ ও মরিয়ম বেগম নামে দুইজনকে পুলিশ আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

