আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় বাঁশের ঝোঁপে পড়ে আছে অজ্ঞাত এক নবজাতক শিশুর লাশ। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ি।
জানা যায়, শুক্রবার (০৩ মার্চ) সকাল আটটার দিকে আনোয়ারা উপজেলার বন্দর কমিউনিটি সেন্টার মহালখাঁন বাজার এলাকার আলোচিত পরিবার পরিকল্পনার অবসরপ্রাপ্ত মাঠকর্মী সেলিনার বাড়ির পাশে বাঁশের ঝোঁপে নবাজতক এক শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল দশটায় পুলিশ ঘটনাস্থলে থেকে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ্ আলম সুমন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবাজতক শিশুর লাশটি উদ্ধার করা হয়েছে। তবে কোনো মামলা হলে জানানো হবে।








