Site icon CPLUSBD.COM

আনোয়ারায় বাবুর কবর জেয়ারত ও শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত মেয়র রেজাউল

ctg news

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু এমপির কবর জেয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে জেয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এসময় তার সঙ্গে ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, কোষাধ্যক্ষ আবদুস সালাম, সম্পাদক মন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, হাজী মোহাম্মদ হোসেন, ড. মাসুম চৌধুরী, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির একান্ত সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার আলী রনি সহ মহানগর, জেলা ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা৷ মেয়র এম. রেজাউল করিম চৌধুরী বাবুর কবর জেয়ারত করে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন৷