আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় রাস্তা পাড় হওয়ার সময় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় আবুল কাশেম (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১৪ জুলাই) বিকেল ৫টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক দেয়াঙ বাজার কেইপিজেড সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম একই এলাকার মৃত ওমদা মিয়ার পুত্র। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইদ্রিছ।
তিনি জানান, কাশেম পাহাড় থেকে ঘাস কেটে নিয়ে রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা বালুবোঝাই একটি ট্রাকের ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান তিনি।
আনোয়ারা থানার উপপুলিশ পরিদর্শক আবদুল আলিম খান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।








