নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় নিজবাড়ির সবজি খেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উশা আক্তার (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(৭জুলাই) সকালে উপজেলার জুঁইদন্ডী গ্রামে এ দূর্ঘটনা ঘটেছে। তার স্বামীর নাম মো. আবু তাহের। স্থানীয়রা জানান, ওই নারী বাড়ির পাশে সবজি খেতে শাক তুলতে গেলে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎ তার হাতে নিলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

বাড়ি থেকে দোকানে বিদ্যুতের সংযোগ নেওয়া ওই তারটি কখন ছিঁড়ে পড়েছিল কেউ জানতনা। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।