Site icon CPLUSBD.COM

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে রেলওয়ের কর্মচারীর মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক:  আনোয়ারায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া বাঘমারার চর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামাল উদ্দিন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) রাতে এই ঘটনা ঘটে।

শুক্রবার (১১ জুন) ভোরে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত জামাল উদ্দিন নলদিয়া গ্রামের সোলাইমানের ছেলে।

স্থানীয়রা জানান, বেগুন ক্ষেতে যাওয়ার জন্য বৃহস্পতিবার রাত ১০টায় জামাল ঘর থেকে বের হন। রাতে ঘরে আসতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে।আজ ভোরে নলদিয়া এলাকায় খালের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইসহাক বিষয়টি নিশ্চিত করেছেন বলেন, সকালে স্থানীয়দের সূত্রে জানতে পারি বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামালের মৃত্যু হয়েছে।