নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার(২০ এপ্রিল) দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের ৯নং ওর্য়াডের তৈলারদ্বীপ ফেরীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন স্থানীয় মৃত আবদুন্নবীর পুত্র।

স্থানীয় সুত্রে জানায়, আমির হোসেন পেশায় একজন দিনমজুর। প্রতিদিনের মতো সকালে তিনি তৈলারদ্বীপ ফেরীঘাট এলাকার এক ব্যবসায়ীর গাছ কাটতে যায়। এসময় গাছের সাথে বিদ্যুতের তার লাগলে আমির হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়।

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।