Site icon CPLUSBD.COM

আনোয়ারায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্নয় কর্মসূচি

আনোয়ারায় গুন্দ্বীপ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্নয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে উপজেলার বারশত ইউনিয়নের গুন্দ্বীপ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সহযোগিতায় ঐ এলাকার প্রায় ৫ শতাধিকের বেশি নারী পুরুষকে এ চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এতে চিকিৎসা দেন ১০ জন এমবিবিএস চিকিৎসক।

এসময় উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম, সাবেক ইউপি সদস্য মোঃ ছাবের, মুক্তিযোদ্ধা জামাল উদ্দীন, সংগঠনের উপদেষ্টা এইচ এম মুহিবউল্লাহ কাশেমী, তারেকুল ইসলাম, শহীদুল ইসলাম, মারুফুল হক, এইচ এম মহিউদ্দিন মন্জুর।

সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক হাফেজ নেজাম উদ্দীন, সদস্য হাসান মঈনউদ্দীন, হেফাজ উদ্দীন, মোঃ আইয়ুব, ফয়সাল শিপন প্রমুখ।