নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার সিংহরা গ্রামের ঐতিহ্যবাহী সামাজকি সংগঠন “মিশুক” এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মে) বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। সন্ধানি চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট এতে সহযোগিতা করেন।
“মিশুক” এর উপকমিটির যুগ্ন সম্পাদক হাসনাত করিমের সঞ্চালনায় প্রতিষ্টাতা সভাপতি মোঃ ইউনুসের সভাপতত্বিে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মোঃ ইউসুফ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মোঃ আরিফুর রহমান, সাংবাদিক খালেদ মনছুর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শওকত, মো.শোয়াইব, মো.শাহরয়িার, মো. মজিদ, মো.সিফাত, মো.হামিদ, মো.আরফাত, মো.মাসুম, মো. জমির, মো শিপন, মো.সাব্বির, সাকিব মো.মারুফ প্রমুখ।
উল্লেখ্য,সম্প্রতি সরকার শিক্ষার্থীদের ইউনিক আইডি তৈরিতে রক্তের গ্রুপ বাধ্যতামূলক করেছে। এই মুহুর্তে সামাজিক সংগঠন মিশুকের উদ্যোগে বিনামূল্যর রক্তের গ্রুপ নির্নয়ের কার্যক্রম শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।